Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দামে সামান্য বৃদ্ধি হলেও সরকার জনগণের ওপর অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি বিবেচনায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চলমান অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে এখন পর্যন্ত প্রায় দুই বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হয়েছে।

তিনি আরও জানান, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে সরকারের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেলেও জনগণের স্বার্থে মূল্য সমন্বয় সীমিত রাখা হয়েছে।

সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য।

তার মতে, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে অতিরিক্ত চাপ সামাল দিতে সরকার বিভিন্ন কৌশল অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...