Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে কঠোর নতুন বিধিনিষেধ জারি করেছে। দেশটির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। খবর গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ করতে হলে বৈধ হজ পারমিট থাকা বাধ্যতামূলক। এই নিয়ম ভঙ্গ করে কোনো ভিজিট ভিসাধারী হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনকারী প্রবাসীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

ইতোমধ্যেই ওমরাহ ভিসাধারীদের দেশত্যাগের সময়সীমা শেষ হয়েছে। ২০২৬ সালের ১৮ এপ্রিল ছিল ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। নির্ধারিত সময়ের পর অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের সহায়তাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

হজকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সৌদি সরকার ‘পারমিট ছাড়া হজ নয়’ স্লোগান নিয়ে অভিযান জোরদার করেছে। এমনকি মক্কায় ভুয়া প্রবেশ অনুমতি বিক্রির অভিযোগে এক সুদানি প্রবাসীকে গ্রেফতারও করেছে পুলিশ। সৌদি কর্তৃপক্ষ সকলকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং যেকোনো অনিয়ম দেখলে জরুরি নম্বর ৯১১ বা ৯৯৯-এ জানানোর অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...