Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 April, 2026,
1:49 pm

লিংক কপি করা হয়েছে!

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নৌবাহিনী নিয়ে মোজতবার কড়া হুঁশিয়ারি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নৌবাহিনী নিয়ে মোজতবার কড়া হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

ইরান আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর ভাষায় সতর্ক করেছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক টেলিভিশন বার্তায় দাবি করেছেন, ইরানের নৌবাহিনী যেকোনো পরিস্থিতিতে শত্রুপক্ষকে কঠিনভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে “শোচনীয়ভাবে পরাজিত” করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, দেশের সামরিক সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী এবং বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। সেখানে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গোলাগুলির মুখে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনার পর নৌ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও কঠোর বার্তা দিয়েছেন। রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, যেকোনো মুহূর্তে পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে মোড় নিতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্রকে ইরান আস্থা করে না এবং পরিস্থিতি যেকোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, একের পর এক এমন হুঁশিয়ারি বার্তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...