Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 19 April, 2026,
1:05 pm

লিংক কপি করা হয়েছে!

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর মেরিন টেকনোলজি ইনস্টিটিউট এলাকার পশ্চিম গেট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে, তবে পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...