অ্যামোনিয়া গ্যাসের তীব্র সংকটে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকেই কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ ছিল। এতদিন মজুত থাকা গ্যাস দিয়ে কোনোমতে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা হলেও শনিবার বিকেলে সেই মজুতও শেষ হয়ে যায়। ফলে সন্ধ্যা থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব নয়। দেশে সারের চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।