Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD EKRAM

ঢাকা

প্রকাশিত : 19 April, 2026,
10:38 am

লিংক কপি করা হয়েছে!

হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব

হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পথ অতিক্রমের সময় দুটি ভারতীয় তেলবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

ভারতের সরকারি সূত্র জানায়, শনিবার এ ঘটনা ঘটে। এরপরই ভারত সরকার ইরান এর রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজ দুটি ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ইরানি গানবোট থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তাজনিত কারণে জাহাজ দুটিকে পথ পরিবর্তন করতে হয়েছে।

ঘটনার পর ভারত সরকার ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে বলা হয়েছে, দেশের বন্দরগুলোতে চাপ সৃষ্টি করা হলে প্রণালিতে নজরদারি আরও জোরদার করা হবে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...