Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
5:01 pm

লিংক কপি করা হয়েছে!

স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কড়া বার্তা: তোষামোদি নয়, কাজে মন দেওয়ার নির্দেশ

আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন, যাত্রা শুরু ৭৮ হাজার হাজির

সংগৃহীত ছবি

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অতিরিক্ত প্রশংসামূলক মন্তব্যের মাঝেই প্রধানমন্ত্রী তাকে সংযত হওয়ার পরামর্শ দেন।

বক্তব্য চলাকালীন সময়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এতে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খুব বেশি প্রশংসা করি নাই, আপনি যতটা কাজ করছেন তার তুলনায় সামান্যই বলেছি।”

পরে তিনি তার বক্তব্যে দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানবসেবাকে অগ্রাধিকার দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং তাদের কাজের পরিবেশ উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সম্মেলনে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সেবায় নিবেদিত থাকতে হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...