রাজধানীতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি চালুর অংশ হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে তেল বিক্রির পাইলট কার্যক্রম শুরু হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর তত্ত্বাবধানে ঢাকার ১১টি পেট্রোল পাম্পে এই কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার থেকে এসব পাম্পে সব ধরনের মোটরযানের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে জ্বালানি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পাম্প মালিক ও ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও জারি করা হয়েছে।
যেসব পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস:
- Karim & Sons Filling Station
- Eastern Enterprise Filling Station
- Gazipur Traders Filling Station
- Sattar & Company Filling Station
- Rahman Filling Station
- Karim & Brothers Filling Station
- Rashid Filling Station
- BRB Filling Station
- Seba Filling Station
- Hamid Filling Station
- Sumaiya Filling Station
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পাইলট কার্যক্রম থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ধাপে ধাপে দেশের অন্যান্য ফিলিং স্টেশনেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
এর আগে রাজধানীর কয়েকটি নির্বাচিত পাম্পে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। এখন সেই কার্যক্রম আরও বিস্তৃত করা হলো।
সংশ্লিষ্টরা বলছেন, এই ডিজিটাল পদ্ধতি চালু হলে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম কমে আসবে।