Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD EKRAM

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
3:33 pm

লিংক কপি করা হয়েছে!

দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদি অবস্থানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদি অবস্থানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর তৎপরতা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেখানে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলের জাফা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বিশ্লেষক আবেদ আবু শাদেহ।

তিনি জানান, চলমান যুদ্ধবিরতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের ভেতরে জটিলতা রয়েছে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহ কে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়।

তার মতে, এ পরিকল্পনা সফল করতে হলে প্রথমত লেবানন সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্বিতীয়ত, এটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়।

আবু শাদেহ আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী যে নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে, সেগুলো অস্থায়ী নয় বলেই মনে হচ্ছে। বরং এসব কার্যক্রম দীর্ঘমেয়াদি উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়েও ইসরায়েলের ভেতরে অসন্তোষ বাড়ছে।

বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভের আশঙ্কাও তৈরি হয়েছে, যা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...