Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দেশে হামের টিকা কার্যক্রমে অতীতের অব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সময়মতো টিকা নিশ্চিত করতে না পারা একটি ক্ষমাহীন ব্যর্থতা, যার ফলে বহু শিশুর জীবন ঝুঁকিতে পড়েছিল।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, অতীতের গাফিলতির কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং অনেক শিশুকে জীবন দিতে হয়েছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, এই সম্মেলন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তিনি স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে ধাপে ধাপে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক করে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারপ্রধান বলেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বেশিরভাগই নারী হবেন।

স্বাস্থ্যখাতে জবাবদিহিতা বাড়াতে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য তথ্য সংরক্ষণ এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের টিকাদান, রোগ প্রতিরোধ ও মাতৃস্বাস্থ্য সেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে আন্তর্জাতিক মানের একটি কাঠামো অনুসরণের কথাও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় পরিবহন ও অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...