Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

১৯৯৬ সালের জনপ্রিয় গান ‘বিধি তুমি বলে দাও আমি কার’ যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান, আলম খান ও শাবনূর সেই গানকে কেন্দ্র করে প্রেমের ত্রিভুজের মতো এক বাস্তব ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ঘিরে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন একই ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী এবং অন্যজন পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের ছাত্র।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে, কৃষি অনুষদের ৬৩ ও ৬৪ ব্যাচের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরবর্তীতে পুরো অনুষ্ঠান স্থগিত করা হয়।

জানা যায়, কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক ছাত্র ও একই ব্যাচের এক ছাত্রী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের এক শিক্ষার্থী ওই ছাত্রীকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সমাধানের জন্য আলোচনা বসলে সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরবর্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হল-এর শিক্ষার্থীদের মধ্যেও।

ব্যক্তিগত বিষয়কে ক্যাম্পাসের অনুষ্ঠান পর্যন্ত টেনে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী ও সিনিয়র শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে থাকলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কা ছিল। শিক্ষার্থীদের বুঝিয়ে অনুষ্ঠান বন্ধ করা হয়। মারামারির ভিডিও আমাদের হাতে এসেছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...