বলিউড তারকা সালমান খান এবং প্রীতি জিনতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রায় এক দশক আগের একটি টুইট আবারও ভাইরাল হয়ে তাদের পুরনো কথোপকথনকে সামনে এনেছে।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। তখন আইপিএল চলাকালে সালমান খান মজার ছলে টুইট করে জানতে চেয়েছিলেন, প্রীতির দল জিতেছে কি না। সেই সময় তিনি লেখেন “জিনতার দল কি জিতেছে?”
সেই সাধারণ প্রশ্নই ১২ বছর পর আবার আলোচনায় এসেছে। সম্প্রতি প্রীতি জিনতা সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনবার “হ্যাঁ” লিখে সালমানের পুরনো টুইটের জবাব দেন। তার এই প্রতিক্রিয়াকে অনেকেই পুরনো মজার স্মৃতির সুন্দর পুনর্জাগরণ হিসেবে দেখছেন।
চলতি বছর আইপিএলে প্রীতির দল পাঞ্জাব কিংস দুর্দান্ত ফর্মে রয়েছে। পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি। সর্বশেষ ১৬ এপ্রিল রাতে মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় তারা।
সালমান খান ও প্রীতি জিনতার দীর্ঘদিনের বন্ধুত্ব বলিউডে পরিচিত। একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সময় পেরিয়ে গেলেও এই বন্ধুত্বের উষ্ণতা এখনও অটুট সাম্প্রতিক টুইটার আদান-প্রদান সেটিই আবারও প্রমাণ করেছে।