Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজধানীতে আজ বিকেলে গণমিছিলের কর্মসূচি পালন করতে যাচ্ছে ১১ দলীয় জোট। বিকাল ৫টায় বিজয়নগর পানির ট্যাংক মোড় থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নসহ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এই গণমিছিল আয়োজন করা হচ্ছে।

ঢাকা মহানগরের নেতাদের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জোটের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে জানানো হয়, ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের শুরু পর্যন্ত ধাপে ধাপে দেশব্যাপী কর্মসূচি চলবে।

পরিকল্পনা অনুযায়ী, আজকের কর্মসূচির পর ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা পর্যায়ে একই ধরনের গণমিছিল আয়োজন করা হবে।

জোট নেতারা বলছেন, গণভোটের মাধ্যমে পাওয়া জনমত বাস্তবায়নই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। পাশাপাশি রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবিও জানিয়েছেন তারা।

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটসহ জনভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...