Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
10:32 am

লিংক কপি করা হয়েছে!

সরকারের রেখে যাওয়া মূল্যস্ফীতি পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা অর্থ উপদেষ্টার

ফরিদপুরে সমতাভিত্তিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।

সভায় স্বাগত বক্তব্যে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করার প্রসঙ্গ তুলে ধরে অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়তে পারে এবং অতি দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, “বৈরী অর্থনৈতিক পরিস্থিতিতেও সরকার কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি জনগণের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।”

আঞ্চলিক বৈষম্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে কোনো রাজনৈতিক দল বা জোট এ সমস্যার কার্যকর সমাধান করতে পারেনি। বর্তমান সরকারের নীতিগত অঙ্গীকার অনুযায়ী সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগে এ ধরনের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এতে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী জেলার সংসদ সদস্য, প্রশাসক ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...