Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে আবারও চালু করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার পদ্ধতি। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না পড়লেও যদি পরীক্ষার হলে আচরণগত অসঙ্গতি বা নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া যায়, তবে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তাকে নীরবে বহিষ্কার করতে পারবেন। এতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেন না, তবে পরবর্তীতে তার খাতা বাতিল করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্র আলাদা করে সংরক্ষণ করতে হবে। সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে, নির্ধারিত গোপনীয় ফরমে প্রতিবেদন সংযুক্ত করে ‘Reported’ উল্লেখ করে আলাদা প্যাকেটে জমা দিতে হবে।

এছাড়া নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করতে হবে। বহিষ্কৃত শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারলেও তার পরবর্তী বিষয়গুলোর উত্তরপত্রও বিশেষভাবে পর্যবেক্ষণের আওতায় রাখা হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় জমা দিতে হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ শান্ত রাখা এবং নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়াই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...