Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

Fatu নামে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী গরিলাটি ৬৯ বছরে পা দিয়েছে। জার্মানির Berlin Zoo এ গত সোমবার তার জন্মদিনটি বিশেষভাবে উদযাপন করা হয়।

এই উপলক্ষে ফাতুর জন্য সাজানো হয় বিশেষ খাবারের আয়োজন। তার পছন্দের চেরি টমেটো, বিট, লিকস ও লেটুস পাতা দিয়ে তৈরি করা হয় জন্মদিনের মেনু। তবে স্বাস্থ্যগত কারণে তাকে কোনো ধরনের কেক দেওয়া হয়নি।

ফাতু ‘ওয়েস্টার্ন লোল্যান্ড’ প্রজাতির একটি গরিলা। ধারণা করা হয়, তাকে ১৯৫৯ সালে পশ্চিম বার্লিনে আনা হয়েছিল, তখন তার বয়স ছিল প্রায় দুই বছর। যদিও তার প্রকৃত জন্মতারিখ অজানা, তবুও ১৩ এপ্রিল দিনটিকেই তার আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে ধরা হয়।

সাধারণত বন্য পরিবেশে গরিলার আয়ু ৩৫ থেকে ৪০ বছর হলেও, নিয়ন্ত্রিত পরিবেশে তারা আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সেই হিসেবে ফাতু এখন একটি বিরল উদাহরণ।

২০২৪ সালে চিড়িয়াখানার আরেক প্রবীণ বাসিন্দা ইনগো নামের একটি ফ্লেমিঙ্গোর মৃত্যুর পর ফাতুই এখন এই চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক প্রাণী।

বর্তমানে বয়সজনিত কারণে ফাতু আলাদা একটি ঘরে থাকে এবং অন্য গরিলাদের তুলনায় নিরিবিলি পরিবেশ পছন্দ করে। তার দাঁত পড়ে গেছে, রয়েছে কিছু শারীরিক সমস্যা, তবুও চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের ভার থাকলেও ফাতুর আচরণে এখনও প্রাণচাঞ্চল্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...