Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

অনলাইন ক্লাস নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বৈশ্বিক বাস্তবতার কারণে এই ব্যবস্থার দিকে এগোতে হচ্ছে।

বুধবার সিলেট বিভাগে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। যদিও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বড় একটি অংশ অনলাইন ক্লাসে আগ্রহী নয়, তবে বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করে দেখা গেছে, অনেকেই অনলাইন ক্লাসের পরিবর্তে সরাসরি ক্লাসকেই বেশি কার্যকর মনে করেন।

এ সময় তিনি কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার অধীনে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...