Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
3:37 pm

লিংক কপি করা হয়েছে!

দুই মাস জ্বালানি তেলের সংকটের শঙ্কা নেই: মন্ত্রণালয়

দুই মাস জ্বালানি তেলের সংকটের শঙ্কা নেই: মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

দেশে চলতি এপ্রিলসহ আগামী দুই মাস জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে অবৈধ মজুদের বিরুদ্ধে চলমান অভিযানেও বড় পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং স্বল্পমেয়াদে ঘাটতির কোনো আশঙ্কা নেই।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে হাজারো অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেলও উদ্ধার করা হয়, যার মধ্যে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল রয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে জানানো হয়, দেশে ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল এবং জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা করছে মন্ত্রণালয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...