Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
2:17 pm

লিংক কপি করা হয়েছে!

হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত

সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক সামরিক মহলে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল নজরদারি মিশনে থাকা অবস্থায় এমকিউ-৪সি ট্রাইটন মডেলের ড্রোনটি দুর্ঘটনার শিকার হয়। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত দীর্ঘসময় আকাশে অবস্থান করতে সক্ষম নজরদারি ড্রোন।

ড্রোনটি দিন-রাত টানা নজরদারি চালানোর সক্ষমতার কারণে ‘ডানাযুক্ত উপগ্রহ’ নামেও পরিচিত। সামরিক এই ড্রোনটির মূল্য প্রায় ২৪ কোটি মার্কিন ডলার বলে জানা গেছে।

নর্থরুপ গ্রুম্যান নির্মিত এই ড্রোনটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নির্ধারিত নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। কিছুক্ষণ পর এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এরপর এটি হঠাৎ দ্রুত নিচে নেমে যায় এবং পরে আর এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...