Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

Kuakata Sea Beach কুয়াকাটা সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি মা কচ্ছপ। বুধবার (১৫ এপ্রিল) ভোরে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্টের পাশে স্থানীয়রা কচ্ছপটিকে দেখতে পান।

প্রথমে বিষয়টি লক্ষ্য করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আ. জলিল। পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কচ্ছপটির দেহটি উদ্ধার করে মাটিচাপা দেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সাম্প্রতিক সময়ে এভাবে বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মৃত কচ্ছপ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর ভেসে আসার ঘটনাগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

পরিবেশবিদদের মতে, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা আরও বাড়ানো জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...