Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
10:34 am

লিংক কপি করা হয়েছে!

এক লাফে বেড়েছে স্বর্ণের দাম, আজকের রেট কত

এক লাফে বেড়েছে স্বর্ণের দাম, আজকের রেট কত

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি জানিয়েছে, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে এ নিয়ে একাধিকবার দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

নতুন দর অনুযায়ী,
২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা

এর আগে সর্বশেষ গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...