Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
4:14 pm

লিংক কপি করা হয়েছে!

পহেলা বৈশাখে গানেই মাতবে দেশ, মঞ্চে জেমস-চিরকুট-কোক স্টুডিও

পহেলা বৈশাখে গানেই মাতবে দেশ, মঞ্চে জেমস-চিরকুট-কোক স্টুডিও

সংগৃহীত ছবি

বাংলা নববর্ষকে ঘিরে সারা দেশে বইছে উৎসবের হাওয়া। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।

পাবনা শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল থেকেই শুরু হবে বৈশাখের উৎসব। সকাল ৯টা থেকে আয়োজিত এই কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস, ইমরান মাহমুদুল এবং ঐশী। পাশাপাশি ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা প্রতিযোগীরাও থাকবেন পরিবেশনায়।

এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

রাজধানী ঢাকাতেও রয়েছে একাধিক আকর্ষণীয় আয়োজন। জনপ্রিয় ব্যান্ড চিরকুট পহেলা বৈশাখে দুইটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পারফর্ম করবে। সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তাদের পরিবেশনা উপভোগ করা যাবে।

তাদের জনপ্রিয় গান যেমন ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’ ও ‘কানামাছি’ শোনার জন্য ভক্তদের আগ্রহ তুঙ্গে।

এদিকে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কোক স্টুডিও বাংলার কনসার্ট। রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের খ্যাতিমান ও নতুন প্রজন্মের শিল্পীরা একসঙ্গে পারফর্ম করবেন।

সব মিলিয়ে পহেলা বৈশাখে গান, নাচ আর উৎসবের রঙে রঙিন হয়ে উঠবে পুরো দেশ। সুরের এই আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত সবাই।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...