Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
1:46 pm

লিংক কপি করা হয়েছে!

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে বিশেষ নির্দেশনা জারি

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে বিশেষ নির্দেশনা জারি

সংগৃহীত ছবি

পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রধান প্রবেশপথ শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল প্রবেশপথ খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নির্দিষ্ট সময়ে নীলক্ষেত ছাড়া উদয়ন স্কুল গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। স্টিকারযুক্ত যানবাহন শুধু নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট ব্যবহার করতে পারবে।

এছাড়া জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অ্যাম্বুলেন্স, ডাক্তার, ফায়ার সার্ভিস, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ব্যতীত অন্য কোনো যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন বিকেল ৫টা থেকে ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ আবারও বন্ধ থাকবে এবং বহির্গমন চালু থাকবে রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসের সব উন্মুক্ত স্থানের আয়োজন শেষ করতে হবে এবং নির্দেশনা মেনে চলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...