Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
11:43 am

লিংক কপি করা হয়েছে!

ময়লা-ফাটা টাকা ফেরত না নিলে বিপদে ব্যাংক

ময়লা-ফাটা টাকা ফেরত না নিলে বিপদে ব্যাংক

সংগৃহীত ছবি

দেশজুড়ে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট নিয়ে ভোগান্তি কমাতে কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ ব্যাংক

রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সব তফসিলি ব্যাংককে বাধ্যতামূলকভাবে ক্ষতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ নোট গ্রহণ করতে হবে এবং এর বিপরীতে গ্রাহকদের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দেশের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের প্রতিটি শাখায় এই সেবা নিয়মিত চালু রাখতে হবে। বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহ এবং নির্ধারিত কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নির্দেশনা থাকার পরও অনেক ক্ষেত্রে ব্যাংক শাখাগুলোর অনীহা দেখা যাচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।

এ পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এই সেবা দিতে গাফিলতি করে বা নির্দেশনা অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...