Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
4:17 pm

লিংক কপি করা হয়েছে!

ব্রেন স্ট্রোকে না ফেরার দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী

ব্রেন স্ট্রোকে চবির শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

সংগৃহীত ছবি

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবক চাকমা মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীদের সূত্রে জানা যায়, সকালে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

চবি মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তখন তার জ্ঞান ছিল না, পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও আকস্মিক। তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, অসুস্থ হয়ে পড়ার পর সহপাঠীরা তাকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যায় এবং পরে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জীবক চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার পরিবারে। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...