Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। তবে অন্য কোনো মামলায় আটক না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আদালত সূত্র জানায়, শিরীন শারমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবী ইবনুল কাওসার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় অসুস্থতার বিষয় বিবেচনায় জামিন মঞ্জুর করেন।

এর আগে ৬ এপ্রিল গভীর রাতে রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তাকে লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিলে অংশ নেওয়া ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিমের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনি সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ আনা হয়। এতে গুরুতর আহত হন ফাহিম, যিনি একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা নেন।

তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ঘটনাটির সঙ্গে শিরীন শারমিনের সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...