Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বলিউডের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ) আবারও নতুন করে আলোচনায় এসেছে। এবার সিনেমাটি জায়গা পেয়েছে অস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে।

সম্প্রতি একাডেমির পোস্টে ভ্রমণভিত্তিক জনপ্রিয় রোমান্টিক সিনেমার একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে স্থান পায় ‘ইউ মি অ্যান্ড টাস্কানি’, ‘দ্য হলিডে’, ‘ইট প্রে লাভ’-এর পাশাপাশি ১৯৯৫ সালের ক্লাসিক বলিউড সিনেমা DDLJ

পোস্টের ক্যাপশনে অ্যাকাডেমি জানতে চায়, ভ্রমণভিত্তিক রোমান্টিক সিনেমার মধ্যে দর্শকের পছন্দ কোনটি। এরপরই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিনেমার অন্যতম অভিনেত্রী কাজলও এই পোস্ট শেয়ার করে নিজের প্রতিক্রিয়ায় জানান, তিনি DDLJ-কেই ভোট দেবেন।

তবে বিষয়টি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও জানা গেছে, এটি কোনো আনুষ্ঠানিক অস্কার স্বীকৃতি বা পুরস্কার নয়। বরং একাডেমির নিয়মিত সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্বজুড়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোর উল্লেখ মাত্র।

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখ খান ও কাজলের অনবদ্য রসায়ন দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। আদিত্য চোপড়া পরিচালিত এবং প্রয়াত ইয়াশ চোপড়া প্রযোজিত এই সিনেমা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল রোমান্টিক চলচ্চিত্র হিসেবে বিবেচিত।

গত বছর ছবিটির ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের লেস্টার স্কয়ারে ‘রাজ–সিমরান’-এর ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়, যা কোনো ভারতীয় সিনেমার জন্য এক বিরল সম্মান হিসেবে ধরা হয়।

দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে চলা এই সিনেমা আজও একইভাবে দর্শকদের কাছে জনপ্রিয় এবং এক প্রজন্মের আবেগ হিসেবে বিবেচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...