Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
1:30 pm

লিংক কপি করা হয়েছে!

নববধূ নিয়ে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় ঝরল ৪ প্রাণ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু, আহত অন্তত পাঁচ

সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নববিবাহিত দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। বিয়ের পরদিনই ট্রাকচাপায় তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, ২৫ বছর বয়সী বিরেন্দ্র শাক্য শনিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি মন্দিরে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি নববধূ রাজেশ্বরী শাক্যকে নিয়ে রবিবার বাড়ি ফিরছিলেন।

পথে পোলট্রি খাদ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোরিকশায় থাকা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন বিরেন্দ্র শাক্য, তার স্ত্রী রাজেশ্বরী শাক্য, মা অনভেশ শাক্য (৫০) এবং ভাবি রাজো শাক্য (২২)। এ ঘটনায় অটোচালক এবং পরিবারের এক সদস্য ভুরিয়া শাক্য (১৯) অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এনডিটিভির প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে উল্টে সরাসরি অটোরিকশার ওপর পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরে বুলডোজারের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয়বিদারকভাবে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভুরিয়া শাক্যের বাগদান হওয়ার কথা ছিল পরের দিনই। কিন্তু এক মুহূর্তে পুরো পরিবার শোকের ছায়ায় নিমজ্জিত হয়েছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...