Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় সোনামিয়া (নিহত) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নগরীর নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে এবং জাতীয়তাবাদী তাঁতীদলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনামিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে পুনরায় তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীদের মধ্যে একজন হেলমেট এবং বাকি দুজন মুখে মাস্ক পরা ছিল। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...