Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
12:38 pm

লিংক কপি করা হয়েছে!

বরিশালের বাজারে ইলিশের আকাল, আকাশচুম্বী দামে বিপাকে ক্রেতারা

বৈশাখে ইলিশের বাজারে চরম দাম সংকট বরিশালে

সংগৃহীত ছবি

বৈশাখ এলেই বাঙালির উৎসবের প্লেটে ইলিশ থাকলেও এবার সেই চিরচেনা চিত্রে ভাটা পড়েছে। বাজারে ইলিশের সরবরাহ কম, আর দাম পৌঁছেছে আকাশছোঁয়া পর্যায়ে। দেড় হাজার টাকার নিচে এখন আর ইলিশ মিলছে না।

বরিশালের বাজারগুলোতে বিশেষ করে পোর্ট রোড ইলিশ মোকামে দেখা গেছে ভিন্ন চিত্র। ঝুড়ি ভরা ইলিশের পরিবর্তে এবার দেখা মিলছে সীমিত মাছের সরবরাহ, আর ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা ও হতাশা।

বাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৪ হাজার ২০০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় দেড় হাজার টাকা বেশি। এক কেজির বেশি ওজনের ইলিশ প্রায় অনুপস্থিত। ৭০০–৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকায়, ৫০০ গ্রাম সাইজের ইলিশ দুই হাজার টাকার আশপাশে, আর ছোট সাইজের ইলিশের দামও এক হাজার টাকার বেশি। এমনকি জাটকাও বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

ক্রেতারা বলছেন, ইলিশের দাম এত বেশি যে কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেকে বলছেন, “ইলিশ কিনব না সংসার চালাব বুঝতে পারছি না।”

ব্যবসায়ীরা জানান, বৈশাখকে কেন্দ্র করে চাহিদা বাড়লেও বাজারে মাছের সরবরাহ কম। সমুদ্র ও নদী দুই দিক থেকেই ইলিশ আহরণ কমে গেছে।

মৎস্য কর্মকর্তাদের মতে, নদীতে চর জেগে ওঠায় জাটকা সমুদ্রে যেতে পারছে না, ফলে আগেভাগেই ধরা পড়ছে ছোট ইলিশ। এতে বড় হওয়ার সুযোগ পাচ্ছে না মাছ। পাশাপাশি সমুদ্রেও ইলিশের সরবরাহ কমেছে।

সব মিলিয়ে এবার বৈশাখে বরিশালের বাজারে ইলিশ যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, উৎসবের আনন্দে যোগ হয়েছে দামের চাপ ও হতাশা।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...