Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
12:28 pm

লিংক কপি করা হয়েছে!

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

সংগৃহীত ছবি

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা “কুড়িগ্রাম ট্রাভেলস”-এর একটি বাস সি ব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় সবাই নিরাপদে রক্ষা পান।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন, ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

তবে অগ্নিকাণ্ডে বাসটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...