Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
12:20 pm

লিংক কপি করা হয়েছে!

“এখনও শেষ হয়নি লড়াই” ইরান নিয়ে কঠোর বার্তা নেতানিয়াহুর

“এখনও শেষ হয়নি লড়াই” ইরান নিয়ে কঠোর বার্তা নেতানিয়াহুর

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

শনিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে, তবে অভিযান এখনও সম্পূর্ণ শেষ হয়নি।

তিনি এক মানচিত্র প্রদর্শন করে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের দিকে ইঙ্গিত করে বলেন, তারা ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। ইসরায়েল পাল্টা আঘাত হেনেছে এবং আরও কিছু পদক্ষেপ বাকি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিতও দেন নেতানিয়াহু। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে লেবানন আলোচনায় আগ্রহ দেখিয়েছে, তবে যেকোনো চুক্তির আগে হিজবুল্লাহকে নিরস্ত্র হতে হবে এবং এটি হতে হবে দীর্ঘমেয়াদি শান্তির ভিত্তিতে।

তিনি আরও দাবি করেন, ইরানের ভেতরে এখন বিভক্তি তৈরি হয়েছে এবং দেশটি যুদ্ধবিরতির জন্য চাপের মধ্যে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র মজুতও ধীরে ধীরে কমে আসছে।

নেতানিয়াহু বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থার মধ্যে রয়েছে। এ সময় তিনি ইরানের বিভিন্ন অবকাঠামো যেমন গ্যাস, ইস্পাত, জ্বালানি, সেতু ও রেলপথে হামলার কথাও উল্লেখ করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...