Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
12:20 pm

লিংক কপি করা হয়েছে!

নিউজিল্যান্ড সিরিজের টিকিটের মূল্য প্রকাশ: সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০ টাকা

নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু বিসিবির

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটও আগের সিরিজগুলোর মতো অনলাইনে বিক্রি করা হবে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা খরচ করে দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সিরিজের টিকিটের বিস্তারিত তথ্য প্রকাশ করে। সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

বিসিবির টিকিটিং ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। মিরপুরে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০ টাকা রাখা হয়েছে।

চট্টগ্রাম ভেন্যুতেও একই সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিট মূল্য ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...