Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
11:16 am

লিংক কপি করা হয়েছে!

পরিবারসহ মঞ্চ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী

পরিবারসহ মঞ্চ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন-এ সপরিবারে মঞ্চ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী পরিবারসহ মিলনায়তনে উপস্থিত হয়ে নির্ধারিত সময়েই নাটক দেখা শুরু করেন। হঠাৎ প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়। বিশেষ করে শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে দেখা যায় ভিন্নমাত্রার আনন্দ।

নাটক চলাকালে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের উপস্থিতি পুরো মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে তারা মঞ্চে উঠলে দর্শকরা করতালির মাধ্যমে স্বাগত জানান।

প্রেস সচিব জানান, বিনোদনের জন্য নয়, মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এই আয়োজন উপভোগ করতে আসেন প্রধানমন্ত্রী। নাটক শেষে তিনি শিশু শিল্পীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটোসেশনে অংশ নেন।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে রাজধানীর জিগাতলার একটি প্রেক্ষাগৃহে সিনেমাও উপভোগ করেছিলেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...