Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
11:16 am

লিংক কপি করা হয়েছে!

চাঁদাবাজ দমনে RAB ‘নিরপেক্ষ’ তালিকা তৈরি শুরু

র‌্যাবের চাঁদাবাজদের তালিকা দ্রুত অভিযান শুরুর ঘোষণা

সংগৃহীত ছবি

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাবের এক কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম চালাচ্ছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তালিকাভুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখানো হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালিকা প্রণয়নের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি জানান, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে অভিযান শুরু করা হবে এমনকি তা যে কোনো সময় শুরু হতে পারে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি কোনো একক খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি সব ধরনের চাঁদাবাজিকেই এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব পর্যায়ের অপরাধীদেরই এতে অন্তর্ভুক্ত করা হবে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...