Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
4:54 pm

লিংক কপি করা হয়েছে!

সংরক্ষিত নারী আসনের লড়াই: বিএনপির ৩৬ পদের জন্য লড়ছেন ৭ শতাধিক প্রার্থী

বিএনপির সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্তে তৎপরতা

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে দলটির নারী নেত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। ইতোমধ্যে সাত শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন নির্ধারিত হবে। সেই হিসেবে বিএনপি জোটের জন্য ৩৬টি সংরক্ষিত আসন বরাদ্দ হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

অন্যদিকে, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের এই নির্বাচন সরাসরি জনগণের ভোটে নয়, বরং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হবেন।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...