Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
2:51 pm

লিংক কপি করা হয়েছে!

দেবের পরিচালনায় শুভশ্রী, ‘দেশু ৭’ সিনেমায় চমক অনির্বাণ

দেবের দেশু ৭-এ ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে টালিউড অভিনেতা-প্রযোজক ও সংসদ সদস্য দীপক অধিকারী দেব তাঁর নতুন সিনেমা ‘দেশু ৭’-এর ঘোষণা দিয়েছেন। ছবিটিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একই সঙ্গে সিনেমাটি নিজেই পরিচালনা করবেন দেব।

শুক্রবার (১০ এপ্রিল) দেব বিষয়টি নিশ্চিত করেন। এ ঘোষণার পর ভক্তদের মধ্যে আবারও আলোচনার জন্ম নেয় কীভাবে ফিরছেন অনির্বাণ এবং সত্যিই কি তার ওপর থাকা ‘ব্যান’ তুলে নেওয়া হলো?

এ বিষয়ে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “হ্যাঁ, উঠল। একজন নয়, সবার ওপর থেকেই উঠল। আমি নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমি নিজেই।”

তিনি আরও বলেন, কেউ কাজ বন্ধ করতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদের হয়। তাই পারিশ্রমিকের বিষয়টি যারা বাধা দিচ্ছেন, তাদেরই বহন করা উচিত। তাঁর মতে, অনির্বাণকে নেওয়া হয়েছে শুধুমাত্র চরিত্রের প্রয়োজনেই, কোনো প্রভাব বা ক্ষমতা প্রদর্শনের জন্য নয়।

সিনেমাটিতে প্রায় ১০ হাজার টেকনিশিয়ান কাজ করছেন বলেও জানান দেব। তিনি বলেন, ছবিটি মুক্তি পাবে আগামী পূজার মৌসুমে। শুটিং চলবে জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৫০ দিন।

‘দেশু ৭’ পরিচালনা প্রসঙ্গে দেব জানান, রুক্মিণীর পরামর্শেই তিনি পরিচালনায় আসছেন। তিনি বলেন, দেব-শুভশ্রী জুটিকে পরিচালনা করা যে কোনো পরিচালকের জন্য বড় সুযোগ।

এর আগে ফেডারেশন ও ‘টেকনিশিয়ান স্টুডিও’ সংক্রান্ত ‘ব্যান কালচার’ নিয়ে আলোচনা চলছিল। দেব তখন ঘোষণা দিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের কাজে ফেরানো হবে।

এদিকে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তাঁর যুক্ত হওয়া নিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, দেবের এই ঘোষণার বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক তথ্য বা চিঠি এখনো পৌঁছায়নি।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...