Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
2:00 pm

লিংক কপি করা হয়েছে!

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

সৈয়দপুর বিমানবন্দরে মন্ত্রী অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা

সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানকালে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে তিনি ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করছিলেন।

আলোচনার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

প্রাথমিকভাবে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা সাধারণ বিমানে ভ্রমণ ঝুঁকিপূর্ণ বলে মত দেন।

গফুর সরকার আরও জানান, পরিস্থিতি বিবেচনায় মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। পৌঁছানোর পর তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...