Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
10:39 am

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপের টিকিটে আগুন, নতুন দামে চমকে দিল ফিফা

বিশ্বকাপের টিকিটে আগুন, নতুন দামে চমকে দিল ফিফা

সংগৃহীত ছবি

আসন্ন FIFA World Cup 2026 ঘিরে বাড়ছে বিশ্বজুড়ে উন্মাদনা। আর সেই সুযোগে টিকিটের দাম আরও বাড়িয়েছে FIFA।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এবার অংশ নিচ্ছে ৪৮টি দল এবং মোট ম্যাচ হবে ১০৪টি, যা আগের আসরের তুলনায় অনেক বেশি।

টুর্নামেন্ট পরিচালনায়ও বড় প্রস্তুতি নিয়েছে ফিফা। ইতোমধ্যে ৫০টি দেশের ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে থাকছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। আগের আসরের মতো এবারও নারী অফিশিয়ালদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় টিকিটের দাম। নতুন ঘোষণায় ফিফা সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করেছে ৪,১০৫ ডলার, যা আগে ছিল ২,৭৩৫ ডলার।

আর ফাইনাল ম্যাচের টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ ডলার, যা আগের রেকর্ড ৮,৬৮০ ডলারকে ছাড়িয়ে গেছে।

এছাড়া ফাইনালের ক্যাটাগরি দুই ও তিন টিকিটের দামও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, বাড়তি দল ও ম্যাচের কারণে খরচ বৃদ্ধি এবং দর্শকদের ব্যাপক আগ্রহের সুযোগেই এই মূল্যবৃদ্ধি।

বিশ্বকাপ যত এগিয়ে আসছে, টিকিটের চাহিদা ততই বাড়ছে। ফলে সাধারণ দর্শকদের জন্য ম্যাচ সরাসরি উপভোগ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...