Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 April, 2026,
8:34 pm

লিংক কপি করা হয়েছে!

বিল পাসকে কেন্দ্র করে উত্তেজনা, সংসদ ছাড়ল বিরোধী দল

বিল পাসকে কেন্দ্র করে উত্তেজনা, সংসদ ছাড়ল বিরোধী দল

সংগৃহীত ছবি

সংসদে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman-এর নেতৃত্বে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে বক্তব্যে তিনি সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ তোলেন। একই সঙ্গে স্পিকার Hafiz Uddin Ahmed-এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

জানা যায়, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দল দাবি করে, বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল, তা মানা হয়নি।

সংসদে বিলটি পাসের সময় বিরোধী সদস্যদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও তা অনুমোদন দেওয়া হয়। এর প্রতিবাদে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা। পরে একে একে অন্য সদস্যরাও বেরিয়ে যান।

এ নিয়ে চলতি অধিবেশনে চতুর্থবারের মতো ওয়াকআউট করল বিরোধী দল। এর আগেও ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে একই ধরনের প্রতিবাদ জানিয়েছিল তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...