Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

চলতি বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশ রেলওয়ে ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহ করবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো আনা হবে। মন্ত্রী জানান, জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হবে। কোচগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার জন্য রুট নির্ধারণের কাজ শুরু হবে।

বর্তমানে দেশে মোট রেলপথের দৈর্ঘ্য ৩,৪২৮.৯ কিলোমিটার। এর মধ্যে মিটারগেজ ১,৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১,০৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০.০৬ কিলোমিটার। নতুন প্রকল্পের আওতায় ব্রডগেজ ও ডুয়ালগেজ রেললাইন সম্প্রসারণ চলছে।

ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য ১৫টি আন্তনগর ট্রেন চলছে। নতুন কোচ আসার পর উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে। ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

এসি বাস ও মিনিবাসের জন্য শিগগির ভাড়া তালিকা তৈরি করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জিপিএস প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে। এতে চলাচলরত যানবাহনের অবস্থান, গতি ও অনিয়ম সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ক্রয় কার্যক্রমে প্রতারণার প্রমাণের ভিত্তিতে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের পেশাগত অসদাচরণের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাট ও বস্ত্র খাতে ২৫টি মিলের মধ্যে ৯টি বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হয়েছে। চলতি অর্থবছরে ৩০টি দেশে পাট ও ১৩৮টি দেশে পাটপণ্য রপ্তানি করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছয়টি বিভাগীয় শহরে ‘সেফ হোম’ স্থাপন করা হয়েছে। বর্তমানে ৬৭টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে ১,৬৬,৫৭০ জন নির্যাতিত নারী ও শিশু সেবা পেয়েছেন। এছাড়া ৭টি বিভাগীয় ডিএনএ ল্যাবরেটরিতে ৪০,৪০৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হয়েছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...