Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুসখোলা এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং প্রাথমিকভাবে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান গ্রাস করে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো মালিকদের মধ্যে ছিলেন মো. চান মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আব্দুস সালাম (লাল মিয়া) এবং চান মিয়া খান। আগুনে তাদের মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ সম্পূর্ণভাবে ধ্বংস হয়।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রত্যেকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই একমাত্র আয়ের উৎস হারিয়ে চরম বিপাকে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তার আশ্বাস কামনা করেছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার এবং বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...