Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। তিনি বলেন, “নির্বাচন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায়, আমরা ঠিক তেমনই নির্বাচন দেখাতে চাই।”

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে ভোটগ্রহণ মনিটর করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি আরও জানান, কন্ট্রোল রুম ভিজিট করে আসন দুইটিতে ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে।

শেরপুরে নিরাপত্তার বিষয়েও তিনি জানান, সীমান্তবর্তী এলাকার কারণে বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে। এছাড়া র‌্যাব, আনসার ও পুলিশও দায়িত্ব পালন করছেন।

ভোটের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “সকাল সাড়ে সাতটায় প্রথম রিপোর্ট পাই। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। সাধারণত উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকে, তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে।”

চট্টগ্রামের দুটি আসনের ফলাফল নিয়ে সিইসি উল্লেখ করেছেন, “এটি আদালতের বিচারাধীন বিষয়। আমাদের নিয়ন্ত্রণে নেই।” এছাড়া সংবিধান সংস্কার, পূর্ব সরকারের চিঠি ও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বিষয়ে তিনি বলেন, “আজকের ভোটের সঙ্গে এগুলো প্রাসঙ্গিক নয়। হাইকোর্টে বিচারাধীন বিষয়, তাই মন্তব্য করতে চাই না।”

সিইসি জানিয়েছেন, আইন ও নতুন অধ্যাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...