Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 April, 2026,
2:06 pm

লিংক কপি করা হয়েছে!

Bloodhounds 2-এ চমক, আরও অ্যাকশন চান উ ডো-হোয়ান

Bloodhounds 2-এ চমক, আরও অ্যাকশন চান উ ডো-হোয়ান

সংগৃহীত ছবি

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ Bloodhounds-এর দ্বিতীয় সিজন মুক্তির পর আলোচনায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা Woo Do-hwan। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহ-অভিনেতা Jung Ji-hoon-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

উ ডো-হোয়ান বলেন, প্রথমবার শুনেছিলেন তিনি Jung Ji-hoon-এর সঙ্গে কাজ করবেন, তখনই মনে হয়েছিল, জীবনে বড় কিছু অর্জন করেছেন। মজার ছলে তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি জীবনে নিনজার সঙ্গে লড়াই করব।’

তিনি জানান, ছোটবেলা থেকেই Jung Ji-hoon-এর নাটক ও অ্যাকশন দৃশ্য দেখে বড় হয়েছেন। এমনকি ১৩ বছর বয়সে তার মতো চুল কাটার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে শুটিং সেটে সহ-অভিনেতার পেশাদারিত্ব ও শৃঙ্খলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

অ্যাকশন ঘরানার প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন উ ডো-হোয়ান। তার মতে, অ্যাকশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো সেটেই এর ফলাফল বোঝা যায়। একটি দৃশ্য ঠিকভাবে সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে এক ধরনের ‘ডোপামিন রাশ’ কাজ করে, যা তাকে বারবার এই ঘরানায় ফিরিয়ে আনে।

‘Bloodhounds Season 2’-এর শেষদিকে সম্ভাব্য তৃতীয় সিজনের ইঙ্গিতও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উ ডো-হোয়ান বলেন, গল্প এখনও শেষ হয়নি, বলার মতো অনেক কিছু বাকি আছে। তবে তিনি স্বীকার করেন, চাইলেই সবসময় নতুন সিজন তৈরি করা সম্ভব নয়।

তবুও ভবিষ্যতে আরও বড় পরিসরে অ্যাকশন দৃশ্য করতে চান এই অভিনেতা। মজা করে তিনি বলেন, ‘যদি বলা হয় প্লেন থেকে ঝুলে অ্যাকশন করতে, তাও করতে রাজি আছি।’

সব মিলিয়ে, ‘Bloodhounds’ সিরিজের মাধ্যমে নিজের অ্যাকশন ইমেজ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে চান উ ডো-হোয়ান, আর ভক্তরাও অপেক্ষায় আছেন সম্ভাব্য তৃতীয় সিজনের ঘোষণার।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...