Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 April, 2026,
4:59 pm

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধ শেষ নয়, ফের সংঘাতের ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

যুদ্ধ শেষ নয়, ফের সংঘাতের ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, এই চুক্তিকে তিনি যুদ্ধের সমাপ্তি হিসেবে দেখছেন না।

চুক্তি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি মূলত ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতির অংশ এবং প্রয়োজন হলে ইসরায়েল আবারও অভিযান চালাতে প্রস্তুত।

নেতানিয়াহুর দাবি, চলমান সংঘাতে ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার মতে, এই সময়ের মধ্যে ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হয়েছে, যা ইসরায়েলের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানা হয়েছে। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা, শিল্প কারখানা এবং অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।

নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি হিজবুল্লাহর ওপরও চাপ তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব বক্তব্যের মাঝেই নেতানিয়াহু স্বীকার করেছেন, ইরানের পক্ষ থেকে হুমকি পুরোপুরি দূর হয়নি। ফলে পরিস্থিতি যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার বদলে আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...