রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থার ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।