যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের জনগণের ক্ষোভের মুখে পড়েছেন।
ইরানের ১০ দফা দাবির মধ্যে অধিকাংশ মেনে নিলেও, চুক্তিটি দখলদার দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক, এমনটাই মনে করছেন সমালোচকরা।
বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এটিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরাইলকে আলোচনার বাইরে রাখা হয়েছে।
সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করলেও, নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন, মন্তব্য ল্যাপিডের।
জ্যেষ্ঠ সাংবাদিক নিৎজান শাপিরা বলেন, ইসরাইলি কর্মকর্তারা নীরব থাকার কারণে জনগণ ইরান এবং পাকিস্তান সূত্র থেকে খবর জানতে বাধ্য হচ্ছে।
দেশটির সাধারণ জনগণও মনে করছেন, ইরান এখনও তাদের সক্ষমতা ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল এ শক্তি হ্রাস করতে পারেনি।