Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 8 April, 2026,
1:14 pm

লিংক কপি করা হয়েছে!

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবেন বিনামূল্যে স্কুল ড্রেস

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবেন বিনামূল্যে স্কুল ড্রেস

সংগৃহীত ছবি

প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থী এই অর্থবছরে বিনামূল্যে স্কুল ড্রেস পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ধাপে ধাপে দেশের সব উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের পুষ্টির জন্য স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ১,৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, এবং শিক্ষার্থী ও শিক্ষকের জন্য এডু-আইডি চালু করা হবে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশব্যাপী টেকনিক্যাল স্কুল, পলিটেকনিক ইনস্টিটিউট, এবং মাদরাসা শিক্ষায় স্মার্ট ক্লাসরুম, প্রশিক্ষণ ও কারিগরি কোর্স চালু করা হবে। আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...