Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 8 April, 2026,
12:14 pm

লিংক কপি করা হয়েছে!

হেলিকপ্টার আমদানিতে কর ফেরত ১০ শতাংশে রাখার প্রস্তাব

হেলিকপ্টার আমদানিতে কর ফেরত ১০ শতাংশে রাখার প্রস্তাব

সংগৃহীত ছবি

এভিয়েশন খাতের বিকাশে প্রতিবন্ধকতা কমাতে হেলিকপ্টার আমদানিতে কর পুনর্বহালের প্রস্তাব দিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এওএবি’র পক্ষ থেকে বলা হয়, বর্তমান ৩৭.২৫ শতাংশ কর অনেক বেশি এবং এটি দেশে হেলিকপ্টার আমদানিকে থমকে দিয়েছে।

এওএবি’র মহাসচিব মফিজুর রহমান বলেন, আগে হেলিকপ্টার আমদানিতে কর ছিল মাত্র ১০ শতাংশ। ৩৭.২৫% করের কারণে কেউই ৮–১০ মিলিয়ন ডলারের হেলিকপ্টার কিনতে আগ্রহী হচ্ছে না। তিনি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেন, কর ফেরত আগের অবস্থায় আনা হলে হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

বর্তমানে এই ৩৭.২৫% করের মধ্যে কাস্টমস ডিউটি ৫%, ভ্যাট ১৫%, অগ্রিম আয়কর ৫% এবং অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, কাস্টমস ডিউটি ৫% এর নিচে নামালে তা শূন্যের সমান হবে। তবে ভ্যাট ও এআইটি ক্ষেত্রে রিফান্ড বা ক্রেডিট সুবিধা আছে। অগ্রিম আয়করের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...