Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিনকে কেন্দ্র করে আজ বুধবার তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক জনসমাবেশের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এর তথ্য অনুযায়ী, এই দিনটি উপলক্ষে লাখো সমর্থক রাজপথে নেমে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ধর্মীয় সংস্কৃতিতে কারও মৃত্যুর ৪০তম দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা চেহলাম বা চল্লিশা নামে পরিচিত। এই উপলক্ষে দেশজুড়ে নানা ধর্মীয় কর্মসূচিও পালিত হচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে হামলার ঘটনায় খামেনির মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করেছেন বলে দাবি করা হলেও তিনি এখনো জনসম্মুখে আসেননি।

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে, যা আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, খামেনির চেহলামের দিনটি একদিকে শোক ও ধর্মীয় আবেগের প্রতিফলন হলেও অন্যদিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক মোড় হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...